You are currently viewing ১২ই মে-২০২৩ আন্তর্জাতিক নার্সেস ডে উদযাপন

১২ই মে-২০২৩ আন্তর্জাতিক নার্সেস ডে উদযাপন

আজ ১২ই মে-২০২৩ “আন্তর্জাতিক নার্সেস ডে” ফ্লোরেন্স নাইটেঙ্গেলস এর ২০৩ তম জন্মমদিন। যথাযোগ্য মর্যাদায় উদয়ন নার্সিং কলেজ, রাজশাহীর পক্ষ থেকে দিনটি পালন করা হয়। এবছরের নার্স দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো “আমাদের নার্স; আমাদের ভবিষ্যৎ” (Our Nurses. Our Future)। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে উদয়ন নার্সিং কলেজ রাজশাহীর পক্ষ থেকে একটি সূ-বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন মাহফুজা খানম, অধ্যক্ষ, উদয়ন নার্সিং কলেজ। এছাড়াও উদয়ন নার্সিং কলেজের সম্মানীত শিক্ষকগণন, কর্মকর্তা/কর্মচারী ও সকল বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে ফ্লোরেন্স নাইটেঙ্গেলস এর ২০৩ তম জন্মমদিনের কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। সকল নার্সদের উদয়ন নার্সিং কলেজের পক্ষ থেকে জানাই আন্তর্জাতিক নার্স দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন ?????♂️?

unc

Alegance house 107, Housing Road, Ward-15, Sopura, Uposohor Rajshahi.

Leave a Reply